কক্সবার্তা ডেস্ক:
কক্সবাজারে ইয়াবা হাট বসে শহরের হলিডে মোড়ের অভিজাত ‘সিলভার সাইন’ হোটেলে। এই হোটেলে সন্ধ্যার পর থেকেই তালিকাভূক্ত চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের পদভারে জমজমাট হয়ে উঠে। সিলভার সাইন হোটেলের ইয়াবা ব্যবসায়ীদের অবাধ আসা যাওয়া, রাত্রী যাপন ও লেনদেন ‘ওপেন সিক্রেট’। জেলার শীর্ষ এক বিএনপি নেতার ব্যবস্থাপনায় এই হোটেলে সবকিছু প্রকাশ্যে হলেও রহস্যজনক ভাবে নিশ্চুপ প্রশাসন। বৃহস্পতিবার ইয়াবা পাচার রোধে কক্সবাজার পুলিশের সাথে গন্যমান্য ব্যাক্তিদের বিশেষ সভায় হোটেল সিলভার সাইনের ইয়াবা হাটের বিষয়টি উঠে আসলে নড়েচড়ে বসে প্রশাসন। নজরদাড়ি বাড়ানো হয়েছে ওই হোটেলে।
হোটেল সিলভার সাইনে সারাদিন তেমন কোন লোকজনের আনাগোনা না থাকলেও সন্ধ্যার পরে ওই হোটেল জমজমাট হয়ে উঠে। নতুন নতুন অত্যাধুনিক গাড়ি আর মটর সাইকেলে করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার ইয়াবা ব্যবসায়ীরা জড়ো হতে থাকে। হোটেলটির বাইরে নিরাপত্তা কর্মীরা অপরিচিত কাউকে ডুকতে না দিলেও চিহ্নিত ইয়াবা পাচারকারীরা সারা রাত হোটেলের ভেতরে বিভিন্ন কক্ষে বসে ইয়াবার লেনদেন করে থাকে। বৃহস্পতিবার কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ের ইয়াবা পাচার রোধে গন্যমান্য ব্যাক্তিদের সাথে পুলিশের বিশেষ মতবিনিময় সভায় এই সব কথা উঠে আসে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানা গেছে, ওই বৈঠকে হোটেল সিলভার সাইনের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত অনেকেই সিলভার সাইন হোটেলের ইয়াবার অবাধ বানিজ্য নিয়ে প্রশ্ন তোলেন।
বৈঠকে উপস্থিত এক নেতা জানিয়েছেন, সিলভার সাইন হোটেলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর ছোট ভাই উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। এই হোটেলটি এখন কক্সবাজারের ইয়াবা ব্যাবাসায়ীদের আস্তানায় পরিনত হয়েছে। চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ী যুবদল নেতা নেজাম উদ্দিন, টেকনাফের রাশেদুল করিম মার্কিন, কয়েকদিন আগে টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলার আসামী জিয়াউর রহমান, তার ভাই আবদুর রহমান, সাকের উদ্দিন, লিংক রোড এলাকার ইয়াবা ব্যবসায়ী বাহাদুর মেম্বার প্রকাশ লাল বাহাদুর, রামুর খুনিয়া পালং এর তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী মোস্তাক, উখিয়ার বালুখালির বখতিয়ার মেম্বারসহ স্বরাষ্ট্রমন্ত্রালয়ের তালিকা ভূক্ত ইয়াবা ব্যবসায়ীদের নিয়মিত আসা যাওয়া রয়েছে এই হোটেলে। তারা নিয়মিত এই হোটেলে এসে অবাধে ইয়াবা লেনদেনের টাকা ভাগবাটোয়ারা করে থাকেন।
এই বিষয়ে জানতে চাইলে হোটেল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিএনপি নেতা সরওয়ার জাহান চৌধুরী জানান, এ হোটেলে কোন ইয়াবার লেনদেন হয়না বা হাট বসেনা। তার পারিবারিক রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুর হক টুটুল জানিয়েছেন, ইয়াবা পাচার রোধে গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময়েরর সময় হোটেল সিলভার সাইনের বিষয়টিও এসেছে। এই বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে ও নজরদাড়ি বাড়ানো হয়েছে। cd
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারের অভিজাত হোটেল সিলভার সাইনে ইয়াবার হাট
Rating: 5
Reviewed By: Unknown