চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোনে আলোচিত নুরুল আমিন হত্যা মামলার অন্যতম আসামী মো.ইলিয়াছ প্রকাশ ইলিয়াছ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিদেশ পালানোর সময় ঢাকা হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো.ইলিয়াছ উপজেলার চিরিংগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সওদাগরঘোনাস্থ পোকপাড়া এলাকার ফরিদ আলমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নুরুল আলম হত্যা মামলার আসামী ইলিয়াছ ঢাকা হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর হয়ে গোপনে দেশ থেকে পালিয়ে সৌদি আরব যাচ্ছে খবর পাই। এখবর পেয়ে থানার এসআই কাজী সুলতান আহসান উদ্দিনের নেতৃত্বে একটি দলকে ঢাকায় পাঠিয়ে বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করি।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত ইলিয়াছ চিংড়ি জোন এলাকার ত্রাস। তার বিরুদ্ধে নুরুল আলমকে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করা হবে। vc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ার নুরুল আলম হত্যা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown