• Latest News

    কোরবানির হাটে চাঁদাবাজি করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারী ওসি প্রদীপের


    এ.এম হোবাইব সজীব:
    মহেশখালীতে জমে উঠছে কোরবানির পশুরহাট। পশু যেমন আসছে তেমনি ক্রেতাদের আনাগোনাও বেড়েছে। উপজেলা প্রশাসন নানা অপ্রতীকর ঘটনা এড়াতে আগে থেকেই সজাগ রয়েছে বলে জানা গেছে। পশুর হাটে আসছে নানা রঙের ছোট-বড় ছাগল-গরু-মহিষ। বিক্রেতারা জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে গরু এসেছে উপজেলার সব হাটে। ফলে উপজেলার ১টি পৌর সভা, ৮ ইউনিয়নের কুতুবজোম, বড় মহেশখালী, ছোট মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ী , ধলঘাট ও শাপলাপুর কোরবানী পশুর হাটে এবার পশুর দাম স্বাভাবিক মনে মনে করছেন ক্রেতারা।
    ২৭ আগস্ট রবিবার সরজমিন দেখা গেছে, দেশীয়, পাহাড়ি ও মিয়ানমার থেকে আনা কোরবানির গরু হাটে তোলা হয়েছে। এসময় কয়েকজন বিক্রেতারা সাথে কথা হলে তারা জানান, কক্সবাজার মহাসড়ক দিয়ে মিয়ানমারের গরু, দেশী-পাহাড়ি গরু ও উপজেলার এসব পশুর হাটে তোলা হয়েছে।
    দেখা গেছে, সারিবদ্ধভাবে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে হাজারো গরু-মহিষ। বিক্রেতারা গরু-মহিষের পরিচর্যা ও বিক্রয়ে ব্যস্ত সময় কাটা”েছন। এ সময় কালারমারছড়া গরু আজিজ মো: রফিক বলেন, চাহিদার চেয়ে বেশি গরু হাটে এসেছে। কিš‘ বিভিন্ন প্রান্ত থেকে যে হারে গরু আনা হচ্ছে তাতে চাহিদার চেয়ে বেশি হবে বলে তিনি দাবী করছেন। যার ফলে গরুর দাম নিয়ে শঙ্কিত তিনিসহ ব্যবসায়ীরা।
    ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, মায়ানমার থেকেও পশু আসা শুরু করায় তাদের ধারণা এবার পশুর দাম সহনীয় থাকবে। অপরদিকে উপজেলার বিভিন্ন বাজারে অস্থায়ি পশুর হাটে বেঁচা-কেনার জন্য প্রচুর পরিমাণে গরু আসতে শুরু করায় ইজারাদাররাও বেশ খোশমেজাজে রয়েছে। তারা আশা করছেন এবার পশু কেনা-বেঁচা বিগত সময়ের রেকর্ড অতিক্রম করবে। পশু ব্যবসায়ীরাও এ ব্যাপারে একমত পোষণ করে বলেন, বাজারে বিভিন্ন আকারের গরু-মহিষের উপস্থিতির কারণে দাম সহনীয় হবে।
    তবে স্থানিয় প্রভাবশালী মহলের কোরবানির বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া ব্যবসায়ী অথবা ক্রেতাদের অনাকাঙ্কিত ঘটনার নজিরও বিগত সময়ে রয়েছে। এছাড়া এবার কোরবানি বাজারকে ঘিরে উল্লেখযোগ্য তেমন কোন প্রতিবন্ধকতা নেই বলে সংশ্লিষ্টদের অভিমত।
    এদিকে মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত পশুরহাট ছাড়া অবৈধ হাট গড়ে তোলে জনদুর্ভোগ সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্যও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
    মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ পিপি এম বার সাংবাদিকদের জানান, কোরবানী পশুর হাটে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের ব্যাপারে পুলিশের উর্ধ্বতন মহলের নির্দেশ রয়েছে। তিনি আরোও বলেন, কেউ যদি চাঁদাবাজি করলে কঠোর হস্তে দমন করা হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কোরবানির হাটে চাঁদাবাজি করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারী ওসি প্রদীপের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান