• Latest News

    চিটাইঙ্গা পোয়া শাকিব, নোয়াখাইল্যা মাইয়্যা বুবলী


    বিনোদন ডেস্ক:
    শাকিব খান ও বুবলী। হালের অন্যতম আলোচিত জুটি। ইতোমধ্যে তাদের দুটি ছবি মুক্তি পেয়েছে। আরো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ঈদুল আজাহায় 'রংবাজ' ও 'অহংকার' ছবি দুটি মুক্তির কথা রয়েছে। তবে নতুন খবর হল- আরো একবার এই জুটিকে দেখা যাবে বড় পর্দায়। শাপলা মিডিয়ার ব্যানারে উত্তম আকাশ পরিচালিত 'চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা' শিরোনামে ছবিতে দেখা যাবে তাদের।
    এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী সেলিম খান বলেন, আমাদের পরবর্তী ছবি 'চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়্যা'। এতে জুটি হিসেবে কাস্ট করেছি শাকিব খান ও বুবলীকে। বর্তমান প্রেক্ষাপটে এই জুটির চাহিদা বেশি। সময়ের দাবি বলেই তাদেরকে নিয়েছি।
    তিনি আরো বলেন, ঈদের আগেই ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। কিছুদিনের মধ্যে 'আমি নেতা হব' ছবির শুটিং করতে কক্সবাজারে যাবে গোটা ইউনিট। সেখানেই এই ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
    pb//সংগৃহীত ছবি,kk//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চিটাইঙ্গা পোয়া শাকিব, নোয়াখাইল্যা মাইয়্যা বুবলী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান