দেশ বার্তা::
চট্টগ্রামের লোহাগাড়ার দুর্গম পাহাড়ে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুই বৈমানিক অক্ষত আছেন। মঙ্গলবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আজ (মঙ্গলবার) আনুমানিক দুপুর আড়াইটায় লোহাগাড়া এলাকায় বিধ্বস্ত হয়েছে। তবে দুই বৈমানিক অক্ষত আছেন। তাদের একজন প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী ছিলেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, বিধ্বস্ত হওয়ার আগে দু'জনকে প্যারাসুটের মাধ্যমে নিচে অবতরণ করতে দেখেছে স্থানীয়রা। পরে এয়ারফোর্সের আরেকটি বিমান গিয়ে তাদের উদ্ধার করে।
লোহাগাড়া থানাধীন বড়হাটিয়া ফরিদারঘোনা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সাতকানিয়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লা এ তথ্য জানান। এরপর ঘটনাস্থলে যান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
বিধ্বস্ত ইয়াক-১৩০ (YAK 130) মডেলের বিমানটি রাশিয়ার তৈরি বলে জানা গেছে।