• Latest News

    শাকিব অপু জুটি করে আর ছবি করবেন না!

    বিনোদন ডেস্ক:
    ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বিগত এক দশক ধরে ধুকতে থাকা বাংলা চলচ্চিত্রের হাল ধরেছিল এই রিয়েল লাইফ জুটি শাকিব ও অপুর। এখন পর্যন্ত এই জুটির প্রায় সত্তুরটিরও বেশী সিনেমা মুক্তি পেয়ছে।
    কিন্তু তাদের সম্পর্কের কথা মিডিয়ায় ফাস হওয়ার পর পরিচালক প্রযোজকরা আদা জল খেয়ে নেমেছেন এই জুটিকে পর্দায় ফেরাতে। কিন্তু দুজনকে এক করতেই হিমশিম খাচ্ছেন প্রযোজকরা!
    এদিকে শাকিব অপু দুজইনেই জানিয়ে দিয়েছেন এক সাথে তারা জুটি করে আর ছবি করবেন না। যুক্তি হিসেবে অপু বলেছেন, আমার অভিজ্ঞতা বলে, ঢালিউডে স্বামী-স্ত্রীর ছবি খুব কমই হিট করেছে। ওমর সানী-মৌসুমী, নাঈম-শাবনাজদের ছবিই তার বড় প্রমাণ। আর আমি চাই না শাকিব-অপুর মতো হিট জুটিও ফ্লপ হোক।
    এদিকে, তারকা অভিনেতা শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে চাইছে না। আর এর প্রধান কারণ, শাকিব-অপুর ব্যক্তিগত সম্পর্ক!
    সম্প্রতি শাপলা মিডিয়া ‘কেউ কথা রাখেনি’ ছবিতে শাকিবের বিপরীতে অপুকে ভাবছিলেন ছবির প্রযোজক সেলিম খান। আর সেজন্য শাকিবকে তিনগুন পারিশ্রমিকও প্রস্তাব করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত শাকিব খান নাকি জানিয়েছেন যে, পৃথিবীর অন্য যেকোনো নায়িকা হলে তার আপত্তি নেই। কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে তিনি আর অভিনয় করতে চাইছেন না!
    অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক ও সংসারের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে ইন্ডাস্ট্রির আভ্যন্তরিন বিষয়ে খুব বাজে ভাবে জড়িয়ে যান শাকিব। শুধু তাই নাম, পরিচালক সমিতির কাছে দুইবার নিষিদ্ধও হন তিনি। আর এসব ঘটনায় স্ত্রী অপু বিশ্বাসকেই দায়ী করছেন তিনি। আর সে কারণে অপু বিশ্বাসের সঙ্গে মোটেও সম্পর্ক ভালো যাচ্ছে না তার। আর এসব কারণেই তিনি নাকি অপুর সঙ্গে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।
    n.brea. //ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শাকিব অপু জুটি করে আর ছবি করবেন না! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান