আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব থেকে অবৈধ ভাবে বাংলাদেশি বসবাসকারীদের ফেরত নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা অবৈধ কাজে জড়িয়ে পরার কারণে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সৌদি আরবের দাম্মামে ‘সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ সোসাইটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি রাষ্ট্রদূত এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা অবৈধ কাজে জড়িত হয়ে দেশের সম্মান ক্ষুণ্ন করবেন না। অবৈধ প্রবাসীরা দেশে ফেরত গেলে আবার সৌদি আরবে ফেরত আসার সুযোগ পাবেন।
দাম্মামের দু’টি বড় কোম্পানি ইসাদ ও ইমদাদের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে কর্মী নেওয়ার আগে প্রশিক্ষণের ওপর জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়।’
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানিতে ইসাদ ও ইমদাদের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান কোম্পানি দু’টির কর্মকর্তারা। তারা রাষ্ট্রদূতকে জানান আরবি ও ইংরেজির ওপর কর্মীদের ন্যূনতম জ্ঞান থাকলে কাজের সুবিধা হয়।’
n,brea
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সৌদিআরবে অবৈধ বাংলাদেশি ফেরত নেয়ার আহ্বান
Rating: 5
Reviewed By: Unknown