• Latest News

    ঈদগাঁওতে ১০ মামলার পলাতক আসামী গ্রেফতার


    শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
    কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযানে ফের তিনটি মামলার সাজাসহ ১০ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
    গ্রেফতারকৃত আসামী ইসলামপুর নাপিতখালী এলাকার হাজ্বী আব্দু করিম সিকদারের পুত্র একাধিক চেক প্রতারনা মামলার পলাতক আসামি মাস্টার জহির আহমদ ওরপে জহির মাস্টার।পুলিশ সুত্রে জানা যায় ২৯ জুলাই বিকেল ১.৩০ মিনিটের দিকে বাসস্টেশন ঈদগাহ লাইন পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
    তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই লিটনুর রহমান জয় ও মোঃ নছিমুদ্দীন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে চেক প্রতারনা মামলার দায়েরকৃত সিআর ৪২/১১ ছয় মাসের সাজা,সিআর ৮১/১১ বর্তমানে এসটি ১৬৪/১৩ তিন মাস,সিআর ১২০৭/১৩ চার মাস সাজাসহ আরও সাতটি মামলার পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদ পেয়ে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান,সদর থানার আওয়াধীন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে ১০ মামলার পলাতক আসামী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান