• Latest News

    আসামী নাকি মেহমান ?


    অনলাইন ডেস্ক:
    হাস্যোজ্জ্বল ছবি, দেখে মনে হবে কোনো সংবর্ধনা অনুষ্ঠানের অতিথির সঙ্গে আয়োজকদের ফটোসেশন! শনিবার (২৯ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা থেকে ই-মেইলে ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে বিমানবন্দর থানার সহকারি পুলিশ কমিশনার মুনাদির ইসলাম চৌধুরী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনকে।

    ছবির সঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তিও ছিলো। এতে বলা হয়েছে- পুলিশ অভিযান চালিয়ে ৭টি মামলার সাজা ও ১৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ জাকির আহমেদকে (৪০) গ্রেফতার করেছে। সাধারণত আসামি গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে অথবা বুকে সনাক্তকরণ স্টিকার লাগিয়ে সংবাদপত্রে আসামির ছবি পাঠানো হয়। সেই হিসেবে ধারণা করা যায় এই ছবিটিতেই রয়েছে ২৬ মামলার আসামি জাকির।

    তবে রহস্যজনক কারণে এই আসামির হাতে হাতকড়া ছিলো না। লাগানো হয়নি সনাক্তকরণ কোনো স্টিকারও। তাই বোঝার উপায় নেই হাস্যোজ্জ্বল পুলিশ কর্মকর্তাদের মধ্যে আসামি জাকির কোনজন? এনিয়ে সিলেটে সমালোচনার ঝড় বইছে।

    সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, থানা থেকে দেয়া ছবিটি গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে। ছবিটি যথাযথভাবে দেওয়া হয়নি। কে আসামি আর কেইবা পুলিশ তা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সিলেট কোতয়ালি থানা পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থানার এসআই স্বপন, ও দেবাশীষ এবং এএসআই সাইদুর শুক্রবার (২৮ জুলাই) রাতে বিমানবন্দর থানাধীন শামীমাবাদ এলাকা থেকে জাকির আহমেদকে গ্রেফতারকরা হয়। শনিবার (২৯ জুলাই) আদালতের নির্দেশে গ্রেফতারকৃত জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

    সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোশারফ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। ৭টি মামলার সাজা ও ১৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ জাকির আহমদ। tb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আসামী নাকি মেহমান ? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান