এম. হোবাইব সজিব:
মহেশখালীর দুর্ঘম এলাকায় প্রসূর্তি নারীদের সেবা দিয়ে সেবার নজর কাড়েন পরিবারকল্যান সহকারী সুলতানা বেগম। প্রশংসিত হয়ে তিনি তার কাজে তাক লাগিয়ে দেন সকল শ্রেনীর মানুষের মাঝে।
পেয়েছেন কক্সবাজার জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী দিবসে কাজের স্বীকৃতিও। এবার তিনি পেয়েছেন ২০১৫-১৬ সময়ে পরিবার পরিক্লপনা, মা ও শিশু কার্যক্রমে অর্জনের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যান সম্মাননা পেলেন। এবার তিনি বিশ্বের জনসংখ্যা দিবসে অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন। সমাজ উন্নয়নে অবদান রাখায় তাঁকে এই সম্মাননা জানানো হয়। সুলতানা বেগমের কর্মস্থল মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র।
১১ জুলাই কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্বের জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ, জেলা প্রশাসক আলী হোসেন ও সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম সম্মাননা স্বীকৃতি হিসাবে তাঁর হাতে ক্রেস তুলে দেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারের শ্রেষ্ঠ মাতারবাড়ী সেই সুলতানা আপা
Rating: 5
Reviewed By: Unknown