সংবাদদাতা::
কক্সবাজার সদরের ইসলামপুর বাঁশকাটা এলাকার প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। ১০ জুলাই রাতে ঘটনাটি ঘটে। ধর্ষিতা নাপিতখালী মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার শাহ আলমের মেয়ে।
তাকে নতুন অফিস বাজার এলাকার একটি বাড়ী থেকে উদ্ধার করা হয়। বুধবার (১২ জুলাই) সকালে ধর্ষিতাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ চিকিৎসা চলছে।
ধর্ষিতার পিতা শাহ আলম অভিযোগ করেন, তিনি রামু ক্যন্টনমেন্টে কাজ করছিলেন। মা ইসমত আরা জরুরী কাজে মেয়ের দাদার বাড়ীতে যান। এ সুযোগে শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি মেয়েকে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ীতে মেয়ের দেখা না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে। পরে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিক্তিতে নতুন অফিস বাজার এর উত্তর পাশের একটি বসতবাড়ী থেকে উদ্ধার করে। ধর্ষক শাহাব উদ্দিন মধ্যম নাপিতখালী এলাকার কবির আহমদের ছেলে এবং ১ সন্তানের জনক।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান জানান, ওসিসিতে ধর্ষিতার চিকিৎসা চলছে।
সদর মডেল থানার ওসি রনজিত বড়ুয়া জানান, খবর পেয়ে তাৎক্ষনিক এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।