• Latest News

    চৌফলদন্ডীতে ডেকে নিয়ে প্রবাস ফেরত যুুবককে ছুরিকাঘাত

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
    কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ডেকে নিয়ে ছৈয়দ করিম নামে প্রবাস ফেরত যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
    আহত যুবক নতুন মহাল এলাকার ছৈয়দ আহমদের ছেলে।
    রবিবার দুপুরে কালুফকির পাড়া এলাকায় অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
    স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজারে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
    আহতের নিকট আত্মীয় ও চৌফলদন্ডী ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
    ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান ছুরিকাঘাতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
    উল্লেখ্য, কিছু দিন পূর্বে একই এলাকায় সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে নির্মম ভাবে ছুরিকাঘাত করে খুন করে। আবারও উক্ত স্থানে প্রবাসী যুবককে ছুরিকাঘাতের ঘটনায় জনমনে অজানা আতংক বিরাজ করছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চৌফলদন্ডীতে ডেকে নিয়ে প্রবাস ফেরত যুুবককে ছুরিকাঘাত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান