• Latest News

    কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় নিহত-২


    কক্সবার্তা ডেস্ক:
    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। গতকাল ৩০ জুন দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোবারক (২২) ও জান্নাতুল ফেরদৌস (১২)।
    আহতরা হলেন- আসমা আক্তার (১৫) ও সাজ্জাদুল ইসলাম (২)। তারা দুজন জান্নাতুল ফেরদৌসের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।
    হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির এসআই মহিউদ্দিন বলেন, সৌদিয়া সার্ভিসের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এক শিশুসহ চারজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মধ্যে মোবারক ও জান্নাতুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উখিয়া নিউজ ডটকম

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় নিহত-২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান