• Latest News

    মহেশখালী থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক-৩


    মহেশখালী প্রতিনিধি :
    কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৭) এর সদস্যরা। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকায় অভিযান চালান র্যাব। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ১২ বোর শর্ট গানের গুলি, ২২টি ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮ টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
    আটককৃতরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ফকিরখালী এলাকার নুর আহমদের ছেলে মোঃ হাবিবুর রহমান (৩২), বালিয়াছড়ি এলাকার মৃত নুরুল আবছারের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০) ও নলবিল এলাকার আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (২৪)। কক্সবাজার র্যাব-৭, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, মহেশখালী উপজেলায় কিছু সংখ্যক অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয় করা হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় এনামুল হকের বসতবাড়ীর পূর্বদিকের দোচালা গোয়ালঘরের ভিতরে খড়কুটা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
    Cd/sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালী থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক-৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান