মোঃ মোরশেদ আলম, লামা:
বান্দরবানের লামায় পুকুরের পানিতে ডুবে রোকসানা আক্তার মুন্নি (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে উপজেলার সরই ইউনিয়নের পুলংপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্নি সরই বাজারপাড়ার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে এবং ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সকালে পুলংপাড়াস্থ দাদার বাড়িতে বেড়াতে যায় রোকসানা। সেখানে খেলার ছলে পুকুরের পানিতে নামলে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে স্থানীয়রা পুকুর থেকে ভাসমান অবস্থায় রোকসানাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু!
Rating: 5
Reviewed By: Unknown