• Latest News

    ঈদগাঁও দরগাহ পাড়া থেকে অর্ধশত লিটার চোলাই মদ উদ্ধার


    শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
    কক্সবাজার সদরের ঈদগাঁওতে অভিযান চালিয়ে ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা। ৪ জুন বিকাল ৩টার দিকে ইউনিয়নের দরগাহ পাড়া থেকে এ মদগুলো উদ্ধার করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স ঐ এলাকার মৃত কাশেম আলী ফকিরের পুত্র শীর্ষ মাদক স¤্রাট শাহজাহান প্রকাশ শাইয়ার বাড়ীতে অভিযান চালায়। এসময় টয়লেটের পিছন থেকে বস্তাভর্তি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করে।
    অভিযানে নেতৃত্ব দানকারী এসআই জাহাঙ্গীর আলম জানান, সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মদগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে পুলিশ তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, মদ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও দরগাহ পাড়া থেকে অর্ধশত লিটার চোলাই মদ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান