• Latest News

    দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

    ডেস্ক রিপোর্ট :
    আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সিলেট ও চট্টগ্রাম বিভাগসহ দেশের কোথাও কোথাও আরো অধিক বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে।এছাড়া সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ১২টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে। বাসস।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান