অনলাইন ডেস্ক:
বাগেরহাটে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শহীদুজ্জামান আনসারী (৫৭) নামে এক পুলিশ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে বারোটার দিকে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের আল আমিন হোটেল থেকে এ লাশ উদ্ধার করা হয়। শহীদুজ্জামান বাগেরহাট আদালতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার সদরের করপাড়া গ্রামের প্রয়াত ইসমাঈল হোসেন আনসারীর ছেলে। জানা গেছে, তিনি ১৯৭৯ সালে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। ২০১৪ সালে বাগেরহাটে যোগদান করেন। প্রায় তিন বছর ধরে তিনি বাগেরহাটের ওই আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১২ নাম্বার কক্ষে একাই বসবাস করছিলেন। বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাবউদ্দিন বলেন, প্রায় এক মাস আগে শহীদুজ্জামানের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি একধরনের মানসিক চাপে ছিলেন।pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আবাসিক হোটেলে পুলিশ কর্মকর্তার লাশ!
Rating: 5
Reviewed By: Unknown