তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ইন্টারনেটের মাধ্যমে সন্ত্রাসের প্রচার রোধে ফেসবুক এবার কৃত্রিম গোয়েন্দা মোতায়েন করতে চলেছে। সম্প্রতি ফেসবুকের এক কর্মকর্তা জানান, যে মুহূর্তে ফেসবুকে এ ধরনের কোনো পোস্ট করা হবে, সে মুহূর্তেই ফেসবুকের কৃত্রিম গোয়েন্দারা এ পোস্ট সরিয়ে দেবে। তাই এবার থেকে ফেসবুকে কিছু পোস্ট বা শেয়ার করার সময় সবাইকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ‘চাইল্ড পর্নোগ্রাফি’ রুখতে ইতিমধ্যে ফেসবুকের এ ধরনের টুল আছে। এতদিন পর্যন্ত কোনো পোস্টে কেউ রিপোর্ট না করলে ফেসবুক কোনো পদক্ষেপ নিতে পারত না। কিন্তু এবার এ কৃত্রিম গোয়েন্দা এ ধরনের পোস্ট নিজেই শনাক্ত করে, তা ফেসবুক থেকে সরিয়ে দিতে পারবে। যেভাবে বিশ্বের বিভিন্ন স্থানে একের পরে এক সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে তাতে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার প্রভাব রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের জবাব দিতেই ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। লেখাসহ যেসব পোস্ট সন্ত্রাসের উস্কানি দেবে, তা ধরা পড়বে।pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ফেসবুকে এবার গোয়েন্দা মোতায়েন
Rating: 5
Reviewed By: Unknown