• Latest News

    চকরিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত


    চকরিয়া প্রতিনিধি:
    চকরিয়ার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী ও সমাজসেবা মুলক অরাজনৈতিক সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল চিরিংগাস্থ অস্থায়ী কার্যালয়ে নতুন এ কমিটি গঠন করা হয়। সাবেক ক্রীড়া সম্পাদক এস.এম.মাহমুদুল করিম পাইলটের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা আরম্ভ হয়। সভায় সংগঠনের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কার্যকরি পরিষদের সদস্যরা। উক্ত সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনিত হয় মোঃ এরশাদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃসাঈদী আকবর ফয়সাল, সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল করিম পাইলট, অর্থ সম্পাদক শওকতুল ইসলাম, অফিস প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মুসা ইবনে হোসাইন বিপ্লব, শিক্ষা সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম,প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেফাজ মোর্শেদ,রক্তসেবা সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ সহ ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন সাবেক সভাপতি,সাধারন সম্পাদক সহ কার্যকরি পরিষদের সদস্যরা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান