কাদের হোসেন, ডুলাহাজারা :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে মারধর করায় এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গুরুতর আহত স্থানীয় কাটাখালী গ্রামের নুর মোহাম্মদের ছেলে আলী আহমদ (৩২) বর্তমানে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় রয়েছে। গত ৪জুন রবিবার সন্ধ্যা ৬টায় ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড শান্তির ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানাযায় কাটাখালী গ্রামের আলী আহমদ উল্লেখিত সময়ে ইফতারী কিনতে মোটরসাইকেল যোগে বাজারে যায়। পতিমধ্যে শান্তির এলাকার মৃত মোজাহের আহমদের বাড়ি পর্যন্ত পৌছলে পল্লী বিদ্যুতের সংযোগ তারে গাছ পড়ায় মোজাহের আহমদের ছোট ছেলে ছৈয়দ নুরকে গাছ কেটে ফেলতে অনুরোধ করেন তিনি। এ নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে ছৈয়দ নুর সহ তাদের পরিবারে সদস্যরা লাঠি সোঠা ও লোহার রড নিয়ে সজোরে আঘাত করতে থাকে আলী আহমদকে। মারযন্ত্রনায় সে মাটিতে লুটিয়ে পড়লেও ক্ষান্ত হননি দুর্বৃত্তরা। মারা গেছে ভেবে তারা দীক-বিদীক পালিয়ে যায়। পরে স্বজনরা মুমূর্ষ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা নিতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিতে নির্দেশ দেয়। এখানেও রোগীর অবস্থা গুরূতর দেখে শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের চিকিৎসক। পরে মুমূর্ষ অবস্থায় আলী আহমদকে চট্টগ্রাম মেট্টপলিটন হাসপাতালের নিয়ে গিয়ে জরুরী বিভাগে ভর্তি করানো হয়। মাথা, মুখমন্ডল ও শরীরে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। রিপোর্ট লিখাকাল পর দিন সন্ধ্যা পর্যন্ত আহতের জ্ঞান ফিরে আসেনি বলে জানান তার স্বজনরা। জানতে চাইলে স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার কোম্পানি জানান 'ঘটনাটি খুবই দুঃখ জনক। বিষয়টি নিয়ে পুরো এলাকাজুড়ে তোলপাড় চলছে এবং এ মারাত্বক ঘটনার সুষ্টু সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ার ডুলাহাজারায় শান্তির ঘাটে অশান্তি
Rating: 5
Reviewed By: Unknown