মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ৬৫০পিস ইয়াবা টেবলেট সহ এক নারী পাচারকারীকে আটক করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ। যার আনুমানিক মুল্য ৫ লক্ষাধিক টাকা ধারনা করা যায়। সোমবার (৫জুন) সাকাল ৭টা ৪০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক পারভিন আক্তার (২৮) কক্সবাজার বিডিআর ক্যাম্প এলাকার আব্দুল মন্নানের মেয়ে বলে জানা গেছে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট রুহুল আমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে সাকাল সময়ে একটি যাত্রীবাহী হানিফ গাড়ী অভিযান চালিয়ে ৬৫০পিস ইয়াবা টেবলেট সহ মহিলাটিকে আটক করা হয়েছে। পরে আটক মহিলাকে চকরিয়া থানা হেফাজতে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ৫লক্ষাধিক টাকার ইয়াবা সহ নারী পাচারকারী আটক
Rating: 5
Reviewed By: Unknown