ঈদগড় প্রতিনিধি :
রামুর ঈদগড় বাজার সংলগ্ল নদী রক্ষার গাইড ওয়াল ও রিপেক নির্মানে ব্যাপক অনিয়ম দুর্নিতির অভিযোগ উটেছে ঠিকাদারী প্রতিষ্টানের বিরুদ্ধে। নিন্মমানের সামগ্রী ব্যাবহার করায় ১০ দিনের মাথায় ফাটল দেখা দেয়।জানাযায়, রামু উপজেলা এলজিইডি অধীনে ঈদগড় ইউনিয়নের (খ)ঈদগড় বাজার নদী ভাঙ্গন রোধের জন্য গাইড ওয়াল ও রিপেক দ্বারা উন্নয়ন কাজটি ৩ লক্ষ টাকায় চকরিয়ার নুরুল কবির নামে এক ঠিকাদারকে দেওয়া হয়।ঠিকাদার নিন্মমানের সামগ্রী ব্যাবহার করে কাজটি উপজেলা সহকারী প্রকৌশলী আলা উদ্দীনের মাধ্যমে নয় ছয় করে বুঝিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঈদগড় ইউনিয়ন পরিষদের একাদিক ইউ,পি সদস্য অভিযোগ করে বলেন গাইড ওয়াল ও ব্রিজের পাশে আর সি সি ঢালায় কাজ দুটি একই ঠিকাদারকে দেওয়া হলেও সংঘাত কারনে কখনো উপজেলার কোন এলজিইডির কর্মকর্তা পরিদশর্নে আসেনি। এব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী আলা উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রত্যায়ন দেওয়ার পর কাজ বুঝে নিয়েছি।গাইট ওয়ালে ফাটল ধরেছে এমন অভিযোগ কেউ করেনি।
ঠিকাদার নুরুল কবিরের মুঠোফোনে যোগাযোগের চেস্টা করে ও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী নুরুল আলম জানান সরকার উন্নয়ন কাজে ব্যাস্ত থাকলেও কিছু দুর্নিতিবাজ কর্মকর্তা ও জনপ্রতিনিধির কারনে জনগন প্রকৃত সুফল পাচ্ছে না।na
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগড়ে গাইড ওয়াল নির্মানে ব্যাপক অনিয়ম: ১০ দিনের মাথায় ফাটল!
Rating: 5
Reviewed By: Unknown