• Latest News

    বদরখালী সরকারী গাছ খাদক কুতুব মেম্বার, একটু বাতাস যার কাছে খোদার দেয়া পুঁজি


    নিজস্ব প্রতিবেদক :
    চকরিয়া উপজেলার বদরখালী রাস্তার পাশে লাগানো গাছগুলো একে একে সব কেটে নিচ্ছে এলাকার কুতুব মেম্বার। একটু বাতাস হলেই কয়েকট্গিাছের ডালপাল রাস্তায় পড়লেই তার পোয়াবার। তখন শুরু হয় ইচ্ছে মতো রাস্তার পাশে লাগানো সরকারী গাছগুলো। ইস্যু একটাই, রাস্তায় গাছ পড়েছে। ঠিক একই কায়দায় গত ৩০ মে উপকূলে বয়ে যাওয়া মোরার তান্ডবে দুটি গাছ উপড়ে রাস্তার উপর পড়লে শুরু হয় ভাল গাছ কেটে নিয়ে নেওয়া। ৫টি ভাল গাছ গতকাল কেটে নিয়ে গেলে স্থানিয় সচেতন মহল তা চকরিয়া উপজেলা ‌নির্বাহী কর্মকর্তা বরাবরে অবহিত করলে সাথে সাথে ইউএনও মহোদয় বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য স্থানিয় বদরখালী ইউন্নি পরিষদ চেয়ারম্যানকে ফোনে জানতে চাইলে তিনি কুতুব মেম্বার ভালগাছ কাটেনি বলে জানান। এতে এলাকাবাসী সন্দেহ করেন গছকাটার বিষয়ে স্থানিয় চেয়ারম্যানও জড়িত। চেয়ারম্যান উক্ত গাছের ভাগ নেয় এমন অভিযোগ করেন সরকার দলীয় প্রভাবশালী এক নেতা। এ বিষয়ে জানতে চাইলে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহাকে ফোনে জানাইছে শিকার করে বলেন, ভাল গাছ কেটেছে কিনা জানিনা। স্থানিয় নয়াপাড়া এলাকার করিম বলেন, বাতাস আসলেই কুতুব মেম্বার সব সময় রাস্তারগাছগুলো কেটে নেয়। বাতাস তার জন্য খোদার দেয়া পুজি। বাতাসকে পুজি করে সরকারী গাছ খাদক কুতুব মেম্বার গত কয়েক বছরে প্রায় শতাধিক রাস্তার গাছ কেটে নিয়েছে এমন অভিযোগ এলাকাবাসী। সচেতন মহল এবিষয়ে সরেজমিনে তদন্ত করে এ সরকারী গাছখেখো কুতুব মেম্বারের বিচার দাবী করে বলেন, অন্যতায় আগামী দু বছরে রাস্তার সব গাছ সে কেটে ফেলবে এবং রাস্তার স্থায়িত্ব ননষ্ট করে ফেলবে ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী সরকারী গাছ খাদক কুতুব মেম্বার, একটু বাতাস যার কাছে খোদার দেয়া পুঁজি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান