• Latest News

    চকরিয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম



    আব্দুল মজিদ,চকরিয়া::
    কক্সবার্তা ডট কম।।
    চকরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন (১৭) নামে এক কলেজ ছাত্রকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় জনতা ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ১৫ মে রাত পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিমবড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা বাজার সংলগ্ন ভুলুর ঘাটা নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত কলেজ ছাত্র সেলিম দরবেশকাটা মধ্যমপাড়া গ্রামের মৃত রহমত উল্লাহ'র পুত্র ও চট্টগ্রাম মহসিন কলেজ ১ম বর্ষের ছাত্র।

    অভিযোগে জানাগেছে, কলেজ ছাত্র মো: সেলিমের পরিবারের সাথে একই এলাকার খাইরুল গংয়ের মধ্যে পূর্বশত্রুতা মূলক বিরোধ চলে আসছিল। ঘটনারদিন কলেজ ছাত্র মো: সেলিম চট্টগ্রাম মহসিন কলেজ থেকে গাড়ী যোগে চকরিয়া পৌছেন এবং একটি সিএনজি ট্যাক্সি নিয়ে বাড়ির পথে রওয়ানা হন। কিন্তু খাইরুলের পুত্র ইব্রাহিম, আব্বাস ও মো: আক্তারসহ ৫/৬জনের একদল দূর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র শস্ত্র ছোরা নিয়ে ওৎপেতে থেকে কলেজ ছাত্র সেলিমের গাড়ী গতিরোধ করে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে।

    হামলাকালে কলেজ ছাত্রের পকেটে থাকা নগদ ৩০হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এঘটনায় কলেজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান