কলিম উল্লাহ কলি, মহেশখালী:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সাধারণ জনগণের স্বাস্থসেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত হলো আল-আমিন মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। কালামারছড়া বাজারের বশির প্লাজায় প্রতিষ্ঠিত ডায়াগনষ্টিক সেন্টারটি গত ৫মে শুভ উদ্বোধণের মধ্য দিয়ে এই পর্যন্ত নিয়মিত ভাবে মানুষের সেবা দিয়ে আসছে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের বর্তমান নব নির্বচিত চেয়ারম্যান ও শহীদ মোহাম্মদ শরীফ চেয়ারম্যান স্মৃতি সংসদের সভাপতি মোঃ তারেক বিন ওসমান শরীফ কর্তৃক শুভ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি শুভ সূচনা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ এহেছানুল হক, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শর্মিলা চৌধুরী (রিমি), আল-আমিন মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মাষ্টার ছিদ্দিক আহমদ বলেন কালামারছড়া ইউনিয়নের স্থানীয় জনগণ আধুনিক চিকিৎসা সেবা থেকে পিছিয়ে রয়েছে। উন্নত স্বাস্ব্যসেবা পেতে হলে কালারমারছড়াবাসীর অনেক দূর পাড়ি দিতে হয়। যা অনেকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ত। এসমস্যা নিরসনে স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসা সেবার প্রতিশ্রতি নিয়ে এলো আল-আমিন মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। এখানে মহিলাদের জন্য আলাদা মহিলা ডাক্তার দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা সেবা সহ গর্ভবতীদের চেকআপের সু ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও সকল পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড় রয়েছে বলেও উল্লেখ করেন ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালী কালারমারছড়াতে স্বাস্থ্যসেবায় আল-আমিন মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
Rating: 5
Reviewed By: Unknown