• Latest News

    ডুলাহাজারা মজুমদার মার্কেটে সুলভ মূল্যের প্রতিশ্রুতি নিয়ে হক ক্লথ ষ্টোর


    মোঃ নিজাম উদ্দিন, ডুলাহাজারা :
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে তেলী পট্টি সড়কের মজুমদার মার্কেটে উদ্বোধন হলো সুবিশাল কাপড়ের দোকান হক ক্লথ ষ্টোর।
    শুক্রবার (২৬মে) বাদেজুমা খতমে কোরআনের পর কাপড়ের দোকানটি উদ্বোধন করেন চট্টগ্রামের সীতাকুন্ড আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন ৩নং ফাঁসিয়াখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোছাইন মজুমদার ও প্রধান মেহমান ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক জমির উদ্দিন সহ কমিটির সকল সদস্যরা। এছাড়া উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
    হক ক্লথ ষ্টোরের পরিচালক মোঃ এহছানুল হক ও আব্দুর রহমান মেম্বার জানান, নিষ্ঠা ও সততার সাথে ব্যবসা পরিচালনাই আমাদের মুল লক্ষ্যে। এটি বিয়ের শাড়ী, পার্টি শাড়ী, লেহেঙ্গা, থ্রি-পিচ, থান কাপড়, শাটিং স্যুটিং সহ সুলভ মূল্যে বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা মজুমদার মার্কেটে সুলভ মূল্যের প্রতিশ্রুতি নিয়ে হক ক্লথ ষ্টোর Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান