• Latest News

    উখিয়ায় শিক্ষা অফিসের সহকারি বশিরের অনিয়ম দূর্ণীতি প্রমানিত!

    মোসলেহ উদ্দিন, উখিয়া :
    উখিয়া শিক্ষা অফিসের সহকারি কাম কম্পিউটার অপারেটর বশির আহমদের বিরুদ্ধে শিক্ষকদের দায়ের করা অভিযোগ সরেজমিনে তদন্ত ১৮ মে বিকাল ৩ টায় উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
    ককসবাজার জেলা সহকারি শিক্ষা অফিসার শহিদুল আযম শিক্ষকদের অভিযোগ শুনেন এবং লিখিত স্বীকারোক্তি গ্রহন করেন।
    লিখিত বর্ননায় উখিয়া সদর ফলিয়াপাড়া প্রাথমিক বিদ্যায়ের শিক্ষকা পারভিন আকতার, তার সাময়িক অনুপস্থিতির জন্য বন্ধ বেতন ফিরিয়ে দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু তা যথেষ্ট না হওয়ায় কানের দুল দাবী করে বশির। একই ভাবে কান্তা বিশ্বাস থেকে ৪ হাজার টাকা ঘোষ নেয়।
    মাদার বনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মৌলানা কবির আহমদ থেকে তার পেনসান ফাইল আটকিয়ে রেখে ২০ হাজার টাকা ঘোষ নেয়।
    রুমখা বড়বীল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগমের সার্ভিস বুক লুকিয়ে রেখে উদ্ধারের ব্যবস্থার কথা বলে বিভিন্ন দফায় ৫০ হাজার টাকা ঘোষ নেয়।
    মাদার বনিয়ার চেমন বাহার থেকে প্রধান শিক্ষক পদে পদায়ন করার কথা বলে ২০ হাজার টাকা ঘোষ নেয়। তবে তদন্ত চলাকালীন সময়ে বশির ১০ টাকা ফেরত দেয়।
    জে চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেকতার আহমদ এর টাইমস্কেল বাবত ৫ হাজার টাকা ঘোষ নেয় এবং একই স্কুলের সহকারি ৩ জন শিক্ষক থেকে ৬ হাজার টাকা ঘোষ নেয়।
    উল্লেখ্য যে, উখিয়া শিক্ষা অফিসের অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বশির আহমদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করলে মুলত এ তদন্ত কার্যক্রম শুরু হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় শিক্ষা অফিসের সহকারি বশিরের অনিয়ম দূর্ণীতি প্রমানিত! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান