• Latest News

    টেকনাফে ঘূর্ণিঝড় মোরা: আহত-২৫, বাড়িঘর বিধ্বস্ত-৩ হাজার, ব্যাপক ক্ষয়ক্ষতি


    টেকনাফ সংবাদদাতা :
    ঘূর্ণিঝড় ‘মোরা’ টেকনাফে আঘাত হানার পর ২৫ নারী-পুরুষকে আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আট জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, শামসু আলম, মো. রফিক, মো. আরমান, সাবান হোসেন, নূর কলিমা, সাঞ্জিদা আকতার, রাজিয়া আকতার ও নূর জাহান। টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শোভন দাস জানান, ঘূর্ণিঝড়ে দেওয়া ধসে, গাছ পড়ে এবং উড়ে আসা টিনের চালের আঘাতে তারা হন। তাদের চিকিৎসা চলছে।টেকনাফে মঙ্গলবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড় মোরা আঘাত হানে। এতে প্রায় তিন হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোরা আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপে। এ ছাড়া অন্যান্য জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, মোরার আঘাতে প্রায় তিন হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। nt

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ঘূর্ণিঝড় মোরা: আহত-২৫, বাড়িঘর বিধ্বস্ত-৩ হাজার, ব্যাপক ক্ষয়ক্ষতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান