ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের জালাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বুধবার বিকালে জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় বাজার এলাকার সড়ক দখল করে বসানো অন্তত ১০টি অস্থায়ী দোকান ও ঝুপড়ি উচ্ছেদ করা হয়।
সতর্ক করা হয় দখলদারদের।
অভিযানকালে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এএসআই মহি উদ্দিন, ইউপি সদস্য সাইফুল হক, মোকতার হোসেন, সেলিম উল্লাহ, মুফাসসেলসহ পরিষদের চৌকিদার-দফদারা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভোগান্তি লাঘবে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে অভিযান চালানো হয়।nc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Rating: 5
Reviewed By: Unknown