মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
এক্সিলেন্ট ওয়ার্ল্ড চকরিয়া ইউনিটের উদ্যোগে ব্যবসায়ীক উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০মে) সন্ধা ৭টায় চকরিয়া পৌর শহরের অভিজাত হোটেল ডায়মন্ড রিসোর্টস এন্ড কনভেনসন হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এস.ও মোঃ রহিম উদ্দিনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভা আরম্ভ হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মকর্তা অভিজিত দত্ত বলেন দেশীয় কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্বাস্থ্য, সৌন্দর্য ও অর্থনৈতিক সমৃদ্ধির বার্তা নিয়ে দেশ-বিদেশের মতো চকরিয়া উপজেলাতেও কার্যক্রম শুরু করেছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সেবা সম্পর্কে যে কাউকে বলা হচ্ছে সহজেই গ্রহণ করে নিচ্ছেন। এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে বুঝতে সুশিক্ষিত সমাজকে অনুরোধ করেন। কেননা জীবন বাঁচাতে, জীবন সাজাতে এবং অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে একসাথে কাজ করে যাচ্ছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড। উন্নত জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে জনসাধারণের জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া আসন্ন মাহে রমজানের ইফতারে এক্সিলেন্টের পণ্য "তুলসী জুস" পান করে গুনগত মান যাচাই করতে সকলকে অনুরোধ করেন। এসময় বিভাগীয় কর্মকর্তা চকরিয়ার প্রতিটি পরিবারে এক্সিলেন্টের সেবা পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংক চকরিয়া শাখার কর্মকর্তা আব্দুল জলিল, মোহাম্মদ জোবাইর, ডাঃ মুরাদ মাহমুদ শাহারিয়ার, শাওন হাসনাত ফারুক, আব্দুল হামিদ, ডাঃ মোঃ হেলাল উদ্দিন, নিউটন প্রমুখ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় এক্সিলেন্ট ওয়ার্ল্ডের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown