• Latest News

    বদরখালী কে বি জালাল উদ্দিন সড়কে গাড়ী ও পথচারী চলাচলের করুন অবস্থা


    আল জাবের :
    কে বি জালাল উদ্দিন সড়কটি চকরিয়া উপজেলার বদরখালীর প্রাণ কেন্দ্রে অবস্থিত। উপকূলীয় অঞ্চলে বৃহত্তর বদরখালী বাজারের প্রবেশ পথে ফেরীঘাট"এ" বেহাল পরিস্থিতি লক্ষ্য করা যায়। একটি গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে ভাবছেন না কক্সবাজার নির্বাহী প্রকৌশলী সওজ সড়ক বিভাগ। কে.বি জালাল উদ্দিন সড়ক দিয়ে বাংলাদেশের বৃহত্তম মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এর কর্মকর্তাদের চলাচল সহ মালবাহি,যাত্রীবাহী গাড়ী চলাচলের একমাত্র সড়ক, উক্ত সড়ক দিয়ে মহেশখালী উপজেলার, কালামারছড়া, শাপলাপুর, হোয়ানক,মাতারবাড়ী, ধলঘাট সহ সকল প্রকার পেশাজীবি, পথচারীদের চলাচলের একমাত্র সড়ক।
    সড়কটি এখন চলাচলের অনুপযোগী দেখার যেন থাকলে ও কেউ নেই। সরকারের ( সওজ) চকরিয়া, কক্সবাজার নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের নজরে এনে সড়কের উন্নয়ন কাজ করার জন্য জোর দাবী জানান ভুক্তভোগী পথচারী, সাধারণ মানুষ ও গাড়ী চালক। কাল বৈশাখী হলেই কাঁদামাটিতে ভরে গেছে বদরখালী ফেরিঘাট।
    যার কারনে দুর্ভোগে পড়েছে পথচারী লোকজন। এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার পথচারী ও যানবাহন। সরকার বাহাদুরের প্রতি দৃষ্টি আকর্ষণ সওজ প্রকৌশলী সড়ক বিভাগের আওতাধীন বদরখালী ব্রীজটুলে পরিচালক এমরান বলেন সড়কে পথচারী সহ গাড়ী চালকদের অভিযোগ লাল পতাকা চিনিহৃ কালভার্ট ঝুকিপুন্ন যে কোন মুহুতে পথচারী সহ যাত্রীবাহী, মালবাহী গাড়ী বিধস্ত হতে পারে। বদরখালী বাজারের ব্যবসায়ীরা জানান আমাদের ব্যবসার মালামাল সমূহ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া থেকে আনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই কষ্ট থেকে সাধারণ মানুষ, পথচারী, যানবাহন চালক মুক্তি পেতে সরকার বাহাদুরের সড়ক মন্ত্রীর কাছে জোর দাবী জানাচ্ছেন। নিরাপদ সড়ক চাই, সাধারণ জনগন জানতে চাই কখন হবে নিরাপদ সড়ক, কাঁদা মুক্ত সড়ক।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী কে বি জালাল উদ্দিন সড়কে গাড়ী ও পথচারী চলাচলের করুন অবস্থা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান