বিনোদন বার্তা::
এবার 'চালবাজ' হিসেবে পাওয়া যাবে শাকিব খানকে। তবে সেটা বাস্তবে না, জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন পরিচালিত 'চালবাজ' সিনেমার চরিত্রে। ছবিটির শুটিংয়ে আগামী ২০ জুন লন্ডনে যাবেন জনপ্রিয় এই চিত্রনায়ক।
এ বিষয়ে নিশ্চিত করেছেন সিনেমাটির বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন।
সোমবার বিকেলে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, 'বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শুভশ্রী। লন্ডনে টানা ২০ দিনের মত শুটিং হবে। এরপর বাংলাদেশ ও ভারতে হবে শুটিং।'
অনন্য মামুন আরও বলেন,' সিনেমাটি রিমেক। তবে কোনো সিনেমার রিমেক এটা এখন বলতে চাচ্ছি না।'
শাকিব খান বলেন, 'আগামী ২০ জুন লন্ডনে যাচ্ছি নতুন যৌথ প্রযোজিত সিনেমাটির শুটিংয়ে। আমার সঙ্গে চুক্তি হয়েছে। সিনেমার গল্প, চরিত্র আমার পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি। যৌথ প্রযোজিত সিনেমার সবকিছু মেনেই ছবিটা করা হবে।'
এ দিকে শাকিব-শুভশ্রী জুটির মুক্তির অপেক্ষায় রয়েছে 'নবাব' নামের একটি সিনেমা।
উল্লেখ্য, 'আরো ভালোবাসবো তোমায়' সিনেমায় অভিনয়ের জন্য শাকিব খান ২০১৫ সালের সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাচ্ছেন। তৃতীয়বারের মতো তার এই পুরস্কার পাওয়া।