আল জাবের, বদরখালী:
চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বিরুদ্ধে নিয়ম বর্হিভূত বিজ্ঞপ্তি প্রকাশ ও বিধি লঙ্গন করে মৎস্য প্রকল্প ইজারা দেয়ায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিসপিউট মামলা করেছে এক ইজারাদার। কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে চলতি সনের ৩মে এ মামলাটি করেন বদরখালী ৩নং ব্লক খলিফার দিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র এস্তেফাজ উদ্দিন। মামলাটি চলমান থাকার পরও সমিতি কর্তৃপক্ষ তা অমান্য করে গতকাল ১৭মে নিয়মবর্হিভূতভাবে সাতদ্রোনিয়া খাল মিঠা পানি মৎস্য প্রকল্পটি ইজারা দিয়েছেন।
অভিযোগে জানাগেছে, সাতদ্রোনিয়া খাল মিঠা পানি মৎস্য প্রকল্পটি বিগত ২০১৫সনের ১ জুলাই থেকে চলতি সনের জন্য ৭লাখ ২০হাজার টাকায় ৩০জুন পযর্ন্ত ইজারা নেন মামলার বাদী এস্তেফাজ উদ্দিন। ওই সময়ের মধ্যে ২০১৫সনের ৪ আগষ্ট ভয়াবহ ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে ও বন্যায় অন্তত ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় ওই মৎস্য প্রকল্পের। পরবর্তীতে ওই বিষয়টি নিয়ে ২৫আগষ্ট’১৫ইং সমিতি কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেন ক্ষতিগ্রস্ত ঘের ইজারাদার। বিষয়টি ১৪ নভেম্বর’১৫ইং সমিতির ৬০তম বার্ষিক সাধারণ সভায় উত্থাপন করা হয়। একইভাবে ক্ষতিগ্রস্ত আরো ১৪টি মৎস্য প্রকল্পের ক্ষতিগ্রস্তরাও আবেদন করেন সমিতি কর্তৃপক্ষের কাছে। বার্ষিক সভায় বাদী এস্তেফাজ উদ্দিনের বিষয়টি সমিতির সভার ৭নং আলোচ্য সূচীতে অর্ন্তভূক্তি করেন এবং তা বিবেচনার জন্য সাধারণ সভায় ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দেন। সাধারণ সভা পরবর্তী সমিতির ব্যবস্থাপনা কমিটি সমিতির মালিকানাধীন ৩টি বৃহৎ মৎস্য প্রকল্প বদরখালী ২নং ব্লক বড় লবণ মাঠ, মুরখালী লবণ মাঠ চিংড়ি প্রকল্প ও মারমেড চিংড়ি প্রকল্প স্ব স্ব ইজারাদারের অনুকূলে ২০১৬-১৭সনের জন্য পূণরায় ১০% বর্ধিত ইজারামূল্য ধার্য করে ইজারা দিয়েছেন। এরই প্রেক্ষিতে সাতদ্রোনিয়া খাল মিঠা পানি মৎস্য প্রকল্প ইজারাদার এস্তেফাজ উদ্দিন ১০% বৃদ্ধিতে ২বছর মেয়াদের জন্য ৭লাখ ৯২হাজার টাকায় পূণ:ইজারা চেয়ে আবেদন করেন।
অভিযোগ উঠেছে, সমিতি কর্তৃপক্ষ নিয়মবর্হিভূতভাবে ক্ষতিগ্রস্তদের আবেদন ও কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তার কাছে দায়েরকৃত ডিসপিউট মামলা (নং ০৬/১৭) তোয়াক্কা না করে গত ১৩মে’১৭ইং এক সাথে ৯টি মৎস্য প্রকল্পের ইজারা বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করেছেন। কিন্তু ৮টি মৎস্য প্রকল্প স্থগিত রাখলেও শুধুমাত্র এস্তেফাজ উদ্দিন বাদী হয়ে করা ডিসপিউট মামলার প্রকল্পটিই সমিতি কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিত ও বেআইনীভাবে ভিন্ন ব্যক্তিদের কাছে ইজারা দিয়েছেন। অভিযোগে আরো জানাগেছে, সমিতির সভাপতি নুরুল আলম সিকদারের ভাতিজা মীর কাসেম, নাছির উদ্দিন ও সভাপতির ২জন অনুগত লোকদিয়ে সাতদ্রোনিয়া খাল মিঠা পানি মৎস্য প্রকল্পটি সুকৌশলে ইজারা দিয়েছেন। এনিয়ে ক্ষতিগ্রস্ত ও ভূক্তভোগী এস্তেফাজ উদ্দিন উচ্চ আদালতের স্মরণাপন্ন হবেন বলে জানান এবং জেলা সমবায় কর্মকর্তা কক্সবাজারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালী সমিতিতে ঘের ইজারায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি
Rating: 5
Reviewed By: Unknown