• Latest News

    ঋণের টাকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার!


    কক্সবার্তা ডেস্ক :
    পাবনার আটঘরিয়া উপজেলায় ২০০০ টাকা ঋণ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী।
    গতকাল রাত ৯টার দিকে গণধর্ষণের এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় চার ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
    গ্রেফতারকৃতরা হলেন- আটঘরিয়ার হাপানিয়া গ্রামের জনাব আলী (৩৮), বেরুয়ান গ্রামের আমিরুল ইসলাম (২২), বংশীপাড়া গ্রামের কাউসার আলী (২৫) ও দিয়ারপাড়া গ্রামের আনারুল ইসলাম (২২)।
    আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চার বছর আগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওই তরুণীর (২০) সঙ্গে পাবনার আটঘরিয়া উপজেলার এক যুবকের বিয়ে হয়। সংসার জীবনে তাঁদের বনিবনা না হওয়ায় একপর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আটঘরিয়ার হাপানিয়া গ্রামের জনাব আলীর সঙ্গে ওই তরুণীর মাঝেমধ্যে মোবাইল ফোনের মাধ্যমে কথা হয়। একপর্যায়ে ওই তরুণী তাঁর কাছে দুই হাজার টাকা ধার চান। জনাব আলী এই সুযোগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় তাকে মুলাডুলি বাজারে আসতে বলেন। তিনি মুলাডুলি বাজারে গেলে সেখান থেকে জনাব আলী ও তার লোকজন তাকে মোটরসাইকেলে করে আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের ডাঙ্গাপাড়া মাঠের ভেতর বাবুর কলাবাগানে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে জনাব আলী, আমিরুল ইসলাম, কাউসার আলী ও আনারুল ইসলাম তাকে ধর্ষণ করেন। পরদিন ভোররাত ৪টার দিকে ওই তরুণীর অবস্থার অবনতি হলে আসামিরা অটোবাইকে তাকে চাটমোহর নেওয়ার চেষ্টা করেন। পথে কড়ইতলা নামক স্থানে পুলিশের তল্লাশির সময় উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজুল আলম, এসআই মীর রায়হান সিদ্দিক, এএসআই জামিনুর রহমান, আউয়াল হোসাইন, রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যদের অটোবাইকে লোকজন দেখে সন্দেহ হয়। তারা সিগন্যাল দিয়ে অটোবাইকটি থামিয়ে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বিষয়টি পুলিশ সদস্যদের খুলে বলেন। তাৎক্ষণিক আমিরুল ও আনারুলকে গ্রেফতার করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে জনাব আলী ও কাউসার আলীকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
    ঘটনার পর ওই তরুণীকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।mb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঋণের টাকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান