আবদুল মালেক সিকদার, রামু:
রামুতে ইয়াবা ও নগদ টাকা, পালসার মোটর সাইকেলসহ ২জনকে আটক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা হাইটুপি এলাকায়।
জানা যায়, ১০ই মে রাত ৮টার দিকে রামু শহর ক্যাম্পের নায়ক সুবেদার ফারুকের নেতৃত্বে হাইটুপি এলাকায় অভিযান চালিয়ে ২আসামীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ ৪৪হাজার ১শত টাকা, ৯৫০পিচ ইয়াবা ও একটি পালসার মোটর সাইকেল আটক করেন। আটককৃত ব্যক্তিরা হলেন, কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলা পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র মিজানুর রহমান(২২), একই এলাকার মৃত জাকির আহমদের পুত্র নুরুল আমিন(২০)। ৫০বর্ডার গার্ড বিজিবি এর নায়ক সুবেদার ফারুক জানান, তাদেরকে ইয়াবা, নগদ টাকা ও একটি মোটর সাইকেলসহ হাতে নাতে আটক করি এবং এর বিরুদ্ধে মামলা রুজু করা হবে। c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রামুতে নগদ টাকা, ইয়াবা, পালসার মোটরসাইকেল সহ ২জন আটক
Rating: 5
Reviewed By: Unknown