নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা :
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু গাছপালা উপড়ে ও ভেঙ্গে গেছে।
নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্ববাচিত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, এ উপজেলায় দেড় তিন'শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় গাছপালা ভেঙ্গে ও উপড়ে গেছে। আশপাশে যতদূর দেখেছি তাতে কমপক্ষে ৬০ ভাগ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে আমার মনে হচ্ছে। অগণিত সংখ্যক গাছপালা ভেঙে গেছে। বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কক্সবাজারসহ নাইক্ষ্যংছড়ি উপজেলায়। কবে নাগাদ বিদুৎ সংযোগ দেয়া হবে তা বুঝা যাচ্ছে না।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ভোর ৬টার দিকে কক্সবাজার উপকূলে আঘাত হানে মোরা। তার আগে থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয়। এখানে বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নাইক্ষ্যংছড়িতে ঘূর্ণিঝড় মোরা: বাড়িঘর বিধ্বস্ত-৩ শতাধিক, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
Rating: 5
Reviewed By: Unknown