• Latest News

    বিয়ের আসর থেকেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'বর'





    বিদেশ বার্তা::
    মহারাষ্ট্রের বৈসারে বিয়ের আসর থেকে বরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ২২ বছরের হবু বর তার ২৪ বছর বয়সী তুতো দিদির সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেছে।

    সেজন্য বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে সহবাস সহ একাধিক ধারায় যুবতীর অভিযোগের ভিত্তিতে হবু বরের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় অভিযোগ এনে তাকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।

    জানা গিয়েছে, ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে গভীর সম্পর্ক ছিল দুজনের। ২০১০-২০১৬ পর্যন্ত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিগৃহীতা যুবতী পুলিশকে করা অভিযোগে জানিয়েছেন, তাদের জাতে তুতো ভাই-বোনদের মধ্যে বিয়ে করা বৈধ। ফলে প্রেমের সম্পর্ক তৈরি হলে ওই যুবক যে তাঁকে বিয়ে করবে না তা তিনি না বুঝেই সম্পর্কের গভীরে চলে গিয়েছিলেন।

    তবে পরে যখন জানতে পারেন, অভিযুক্ত তুতো ভাই অন্য মেয়ের গলায় মালা দিতে চলেছে, তখনই পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করে আসেন তিনি। আর তারপর বিয়ের আসর থেকেই অভিযুক্তকে ধর্ষণের দায়ে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিয়ের আসর থেকেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'বর' Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান