• Latest News

    পারমাণবিক বোমা ফাটিয়ে ‘দাদার জন্মদিন’ পালন করতে যাচ্ছে নাতি


    আন্তর্জাতিক ডেস্ক :
    পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়ে দাদার জন্মদিন পালন করতে যাচ্ছেন নাতি। এই নাতি হচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উনের দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার এ পরীক্ষা চালাতে পারেন তিনি।
    শনিবার (১৫ এপ্রিল) কিম উনের পিতামহ অর্থাৎ উত্তর কোরিয়ার প্রথম একনায়ক শাসক কিম ইল সুং জন্মেছিলেন৷ তাঁর ১০৫ তম জন্মদিনটি সে দেশে ‘সূর্য দিবস’ হিসেবে পালিত হবে৷ কিম পরিবারের হাতের মুঠোয় থাকা উত্তর কোরিয়ায় এখন সাজো সাজো রব৷
    উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ জানাচ্ছে, সূর্য দিবস উপলক্ষে রাজধানী পিয়ং ইয়ং শহরে ২০০ বিদেশি সাংবাদিক এসেছেন। সরকারের পক্ষ থেকে তাঁদের ‘বড় ধরণের ঘটনা’ ঘটবে বলে জানানো হয়েছে৷ এরপরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে৷ যুদ্ধংদেহী শাসক কিম জং উনের কাছে থেকে বড় ধরণের বার্তা মানেই সামরিক হুমকি৷ ফলে পরমাণু বিস্ফোরণের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে৷ সম্প্রতি পরমাণু হামলার ইঙ্গিত দিয়েছেন একনায়ক কিম জং উন৷
    উল্লেখ্য, কোরীয় উপসাগরে মার্কিন রণতরীর প্রবেশ করার খবর পেয়েই ভয়ঙ্কর যুদ্ধের হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক বলেছিলেন, আমেরিকা যেমন চায় সেরকম যুদ্ধ করা হবে৷ সেই বার্তায় দুনিয়া জুড়ে হই হই পড়েছে৷ রাষ্ট্র সংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে আগে পাঁচ দফা পরমাণু বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।db.m

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পারমাণবিক বোমা ফাটিয়ে ‘দাদার জন্মদিন’ পালন করতে যাচ্ছে নাতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান