• Latest News

    বৈঠকে বসেছেন হাসিনা-মোদি

    বাংলাট্রিবিউন :
    ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদি। আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১২টার কিছু পরে দিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে এ বৈঠকে বসেছেন।
    এ বৈঠকের পর একগুচ্ছ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বৈঠক শেষে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির উপস্থিতিতে সাংবাদিকদের বিবৃতি দেওয়া। তবে এখানে সাংবাদিকরা সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন না। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
    দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন নরেন্দ্র মোদি। শনিবার বিকালে মহান মু্ক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে নিহত ৭ শহীদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র প্রদান করবেন।
    এর আগে শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে দিল্লিতে পালাম স্টেশন বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। প্রটোকল অনুযায়ী, ভারতের ভারি শিল্প, পাবলিক অ্যান্ড এন্টারপ্রাইজ মন্ত্রী বাবুল সুপ্রিয়া এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে যান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বৈঠকে বসেছেন হাসিনা-মোদি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান