আমি বাঙালি
(মুছা কলিম উল্লাহ মাইজভান্ডারী)
আমি বাঙালি বাংলা আমার মা,
বাংলাতেই খুজি আমার যত চাওয়া।
বাংলা আমার ভালবাসা বাংলা আমার প্রাণ,
বাংলাতেই গাই আমার যত গান।
বাংলা আমার শৈশব কিশুর বাধ ভাঙ্গা যৌবন,
বাংলাতেই পাই আমি তাঁরই মহামিলন।
বাংলা আমার শিক্ষা দীক্ষা মধুময় জ্ঞাণ,
বাংলাতেই পাই আমি শান্তির সন্ধান।
বাংলা আমার প্রেম বাংলা আমার নিগুঢ় বিশ্বাস,
বাংলাতেই পাই আমি বিশুদ্ধ নি:শ্বাস।
বাংলা আমার শক্তি সাহস ভরসার স্থল,
বাংলাতেই রাখি আমি দেহ প্রাণ সম্বল।
বাংলা আমার আত্মার আত্মীয় পরম বনধু,
বাংলাতেই পাই পরশমাখা যাদু।
বাংলা আমার সিয়াম সাধনা পরম ভক্তি,
বাংলাতেই চাই আমি দজ্জাল হতে মুক্তি বাংলা আমার সামনে চলার দূর্বার গতি,
বাংলাতেই পাই আমি দুর্জয়ী নীতি।
বাংলা আমার আমি বাংলার থাকব অনন্তকাল,
বাংলাতেই মিলেমিশে আমার হবে সমাহার।।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাংলা নববর্ষের শুভেচ্ছা মাখা কবিতা -আমি বাঙালি
Rating: 5
Reviewed By: Unknown