• Latest News

    বৃহত্তর ঈদগাঁও সমিতির কার্যনির্বাহী কমিটির সভা

    সংবাদ বিজ্ঞপ্তি :
    বৃহত্তর ঈদগাঁও সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা শহরের কাশেম প্লাজাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সমিতির সভাপতি প্রফেসর জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গত ৪ মার্চ সমিতির ‘প্রথম সাধারণ সভায়’ অংশ গ্রহণকারী উপদেষ্টা, সদস্য ও শুভাকাংখীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে কক্সবাজার পৌরসভায় অবস্থানরত বৃহত্তর ঈদগাঁও তথা ৬ ইউনিয়নের (ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ ও চৌফলদন্ডি) বাসিন্দাদের নতুন সদস্যভুক্তির সিদ্ধান্ত হয়।
    সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ তৈয়ব, ইঞ্জিনিয়ার ছৈয়দ নূর ফরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার কামাল, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, যুগ্ম-কোষাধ্যক্ষ কায়চার ইদ্রিছ, দপ্তর সম্পাদক সরওয়ার রোমন, প্রচার সম্পাদক ইমাম খাইর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক মনজুর আলম, কার্যনির্বাহী সদস্য নুরুল আজিম ফরাজী, আলহাজ্ব সিরাজুল ইসলাম, আবদুল কাইয়ুম, শফিকুর রহমান ও নুরুল আবছার সিকদার।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বৃহত্তর ঈদগাঁও সমিতির কার্যনির্বাহী কমিটির সভা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান