• Latest News

    চকরিয়ায় পুলিশের অভিযানে সাতবছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া থানা পুলিশের অভিযানে মোহাম্মদ মহসিন (৩৩) নামের ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে থানার পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করেন।
    পুলিশ সুত্রে জানা গেছে, চকরিয়া থানার ও.সি মোঃ বখতিয়া উদ্দীন চৌধুরীর র্নিদেশে শনিবার দুপুরে থানার এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার লক্ষ্যাচর এলাকায় অভিযান চালিয়ে ২০০৫ সালে দ্রুতবিচার আইনের সাতবছরের সাজা প্রাপ্ত আসামী মহসিনকে শাশুর বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মহসিন উপজেলার পৃর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনী এলাকার শশুকত আলী প্রকাশ শহর আলী পুত্র বলে পুলিশ জানিয়েছে।
    sbc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পুলিশের অভিযানে সাতবছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান