• Latest News

    ইসলামাবাদের লবণ শ্রমিক পানিতে ডুবে মৃত্যু


    সদর প্রতিনিধি :
    কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পূর্ব বোয়ালখালী গ্রামের সাহাব মিয়ার পুত্র মোস্তাক আহমদ (৩৫) চট্টগ্রামের বোয়ালখালী এলাকায় নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দীন জানান, গত ৬ এপ্রিল সকালে মোস্তাক আহমদসহ কয়েকজন শ্রমিক কক্সবাজারের ভারুয়াখালী থেকে লবণ বোঝাই করে উত্তর বঙ্গে যাওয়ার পথে ৭ এপ্রিল সকালে বোট মাঝ নদীতে আটকে গেলে মোস্তাক আহমদ নদীর কিনারায় রশি বেঁধে দেওয়ার জন্য নদী পার হতে বোট থেকে নেমে পড়ে। মুহুর্তের মধ্যে পানির ¯্রােতে ভেসে যায়। পরে অপরাপর সহকর্মীরা দীর্ঘক্ষণ পর তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। নিহত মোস্তাক আহমদ ৩ সন্তানের জনক বলে জানা গেছে।
    ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি নিশ্চিত করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামাবাদের লবণ শ্রমিক পানিতে ডুবে মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান