শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ফাঁকা গুলি বর্ষন করে তিন পরিবার থেকে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরদল। এ নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজের পাশাপাশি অপরাপর গৃহস্থরা উৎকন্ঠায় রয়েছে।
গৃহস্থ সুত্রে জানা যায়, ৭ এপ্রিল রাত আনুমানিক ৩ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনা এলাকা থেকে ফিরোজ আহমদের বাড়ী থেকে ৩টি গরু, যার আনুমানিক মুল্য দেড় লক্ষাধিক টাকা, একই এলাকার মুক্তিযোদ্ধা ছৈয়দ ওমরের ২টি গরু, যাদের মুল্য আনুমানিক দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা, দিদারের বাড়ী থেকে লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু ড্যাম্পার ভর্তি করে সংঙ্গবদ্ধ চোরচক্র নিয়ে যায়। প্রথমে গাড়ী নিয়ে বর্ণিত এলাকায় অবস্থান নেয় চোরের দল। সেখানে স্থানীয় মোসলেম উদ্দীনের পুত্র জিন্নাতকে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে রেখে পার্শ্ববর্তী স্থানে। তারপর ৮/১০ জনের একটি চোরেরদল গরু গুলো গাড়ী ভর্তি করে। গরু নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে মুহুর্তের মধ্যে চতুর্দিক দিয়ে লোকজন এগিয়ে আসলে চোরেরদল কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে স্থানীয় মানুষজনকে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে চলে যায়। এ ব্যাপারে চোর কবলিত গৃহস্থদের সাথে কথা হলে- চোরেরদল ফাঁকা গুলি বর্ষন করে এলাকা তাদের ৭টি গরু নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেন যাওয়ার। অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামানের সাথে কথা হলে তিনি ভোমরিয়াঘোনা এলাকায় গুরি চুরির ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন বলে জানান। তবে বিভিন্ন স্থানে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। চোরদের শনাক্ত করতে সম্ভব্য এলাকায় সোর্স নিয়োগ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে ফাঁকা গুলি বর্ষণ করে একই রাতে ৭ টি গরু চুরি
Rating: 5
Reviewed By: Unknown