• Latest News

    চকরিয়ায় ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক আটক


    চকরিয়া প্রতিনিধি :
    কক্সবাজারের চকরিয়ায় ঘরে ঢুকে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
    এ ঘটনায় শুক্রবার সকাল ৯টার দিকে আবু হানিফ মো. নোমানকে (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
    নোমান উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার নজির আহম্মদের ছেলে।
    এর আগে বৃহস্পতিবার উপজেলার কাকারার ভিলেজার পাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
    পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার গভীররাতে নোমান কাকারার ভিলেজার পাড়ায় ওই মাদ্রাসা ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতা এবং বাবা-মায়ের চিৎকারে স্থানীয়রা গিয়ে ধর্ষককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
    চকরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে আবু হানিফ মো. নোমানকে থানায় এনে আটক দেখানো হয়েছে।
    ওই মাদ্রাসাছাত্রীকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।nu

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান