ঈদগাঁও প্রতিনিধি :
সৌদি আরবে আত্মহত্যা করেছে বৃহত্তর ঈদগাঁওর পোকখালী এলাকার এক ব্যাক্তি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, উপকূলীয় পোকখালী ইউনিয়নের পশ্চিম নাইক্ষ্যংদিয়ার গুরামিয়ার পুত্র প্রবাসী আবদু রহিম স্ব পরিবারে দীর্ঘকাল মক্কায় চারুল হজ্বের ব্যাংকে আহলি এলাকায় বসবাস করছেন। তার পরিবারে স্ত্রী সহ ছেলে মেয়ে রয়েছে। কয়েকদিন আগে শাকেরা নামক কর্মস্থলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কাজ শেষে রহিম বাসায় না ফেরায় এবং মোবাইল ফোন রিসিভ না করায় তার পরিবারের লোকজন পরের দিন কর্মস্থলে খোজ করতে গেলে মক্কা থেকে অদূরে এ স্থানে তাকে ঐ অবস্থায় পান। এলাকার লোকজনের মতে, রহিম শান্ত ও ন¤্র প্রকৃতির লোক ছিলেন। তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। পোকখালী ইউনিয়ন পরিষদের এমইউপি মোহাম্মদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলে রহিমের আত্মহত্যার বিষয়টি শুনেছেন। রহিমের স্বজনরা যেহেতু সৌদিয়াতে থাকেন সেহেতু সেখানে তাকে দাফন করা হতে পারে।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওর এক ব্যাক্তি সৌদি আরবে আত্মহত্যা
Rating: 5
Reviewed By: Unknown