• Latest News

    চকরিয়া ডুলাহাজারায় মায়ের সাথে অভিমান ফাঁস লাগিয়ে তরুনীর আত্মহত্যা

    এম.জিয়াবুল হক, চকরিয়া :
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে মায়ের সাথে অভিমান করে বাড়ির ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার (১৭) নামের এক তরুনী। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রিংভং হাসিনাপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত তানিয়া ওই গ্রামের দিনমুজুর মনজুর আলমের মেয়ে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে ডুলাহাজারা ইউনিয়নের স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফিক জানান, গতকাল সকালে বাড়িতে তুচ্ছ বিষয় নিয়ে তরুনী তানিয়াকে তাঁর মা বকুনি দেয়। এতে রাগের বশবর্তী হয়ে দুপুরে পরিবার সদস্যদের অগোচরে তরুনী তানিয়া বাড়ির ভেতর চালার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি জানান, ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হলে এসআই মাহাবুবর রহমানসহ পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁৈছ লাশের প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী করেন।
    ইউপি মেম্বার মোহাম্মদ রফিক জানান, ঘটনার পর বিকালে নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ম্যাজিষ্ট্রেট এব্যাপারে ব্যবস্থা নিতে চকরিয়া থানা পুলিশকে নির্দেশ দেন।
    চকরিয়া থানার এসআই মাহাবুবর রহমান বলেন, তরুনীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। পরিবার বিনা ময়নাতদন্তে লাশটি দাফনের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। তাই ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা মতে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া ডুলাহাজারায় মায়ের সাথে অভিমান ফাঁস লাগিয়ে তরুনীর আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান