• Latest News

    ‘নোংরা খেলা শুরু করেছে বার্সেলোনা’


    স্পোর্টস ডেস্ক :
    আজ শনিবার রাতে লা লিগায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বি থাকা সত্বেও বিতর্কের কেন্দ্রে লিওনেল মেসি!
    কিন্তু কেন এই বিতর্ক তা নিয়ে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সর্জিও রামোস। আতলেতিকো মাদ্রিদের ম্যানেজার ও ফুটবলারদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে উজ্জীবিত করেছেন বার্সেলোনা তারকা! তাতে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সর্জিও রামোস বলেছেন, ‘নোংরা খেলা শুরু করেছে বার্সেলোনা। ’
    ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লি টেবলে এই মুহূর্তে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। রিয়াল হারলে এবং আজ রাতে মালাগার বিরুদ্ধে মেসিরা জিতলে বার্সার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়বে। এই কারণেই ফার্নান্দো তোরেস, গ্রিজম্যানদের মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে মেসির বিরুদ্ধে।
    রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান অবশ্য উদ্বিগ্ন ভবিষ্যৎ নিয়ে! আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘রিয়ালে আমি মোটেই সুরক্ষিত নই। জানি না মৌসুম শেষ হওয়ার পর কী হবে। তবে সমস্ত রকম পরিস্থিতির জন্য তৈরি। এই মুহূর্তে অবশ্য আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচটা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। ’
    গত বছর মিলানে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। শনিবার মাদ্রিদ ডার্বিতেই সেই দলই খেলানোর ইঙ্গিত দিয়েছেন জিদান। যদিও এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই রোনালদো। তিনি বলেছেন, ‘রোনালদো দারুণ ট্রেনিং করেছে।  এই ধরনের বড় ম্যাচে ও খেলবেই।' rb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘নোংরা খেলা শুরু করেছে বার্সেলোনা’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান