• Latest News

    পেকুয়ায় ভেজাল পণ্যের সয়লাব

    এস.এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া :
    কক্সবাজারের পেকুয়ায় সয়লাব হয়ে পড়েছে ভেজাল ও নিম্মমানের পণ্য। এতে সর্বসাধারণ প্রতারিত ছাড়াও বাড়ছে নানা ঝুঁকি। এনিয়ে শংকিত জনগোষ্টি ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদার ও বিস্তৃতির আহবান জানিয়েছেন। অনুসন্ধানে পাওয়া তথ্যচিত্রে জানা যায়, উপজেলার ফার্মেসী থেকে শুরু করে ষ্টেশনারী দোকান, মুদির দোকান, হোটেল, রেস্তোরা, কূর্লিং কর্নারসহ সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্টানে আজকাল নকল ভেজাল ও নিন্মমানের পণ্যের বিকিকিনীর মহোৎসব চলছে। একই সাথে হাতুড়ে চিকিৎসক ও অনুমোদনহীন ডাক্তার কবিরাজ ব্যবসায়ীদের দৌরাত্ম আশংকাজনক হারে বাড়ছে বলে জনশ্রুতি উঠেছে। এতে ক্রেতা বা ভোক্তা সাধারণ প্রতারিতই হচ্ছেনা উপরন্তু মুখোমুখী হচ্ছে জিবন ঝুঁকির। সম্প্রতি গত কয়েকদিন আগে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ম্যাজিষ্ট্রেট সালমা ফেরদৌসের নেতৃত্বে পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত কলেজ গেইট চৌমুহুনীতে ভ্রাম্যমান আদালত অভিযানে নামলে মুহুর্তেই ওই এলাকার প্রায় সকল ঔষধ বিপনী কেন্দ্র (ফার্মেসী), ভোগ্য পণ্যের দোকানপাট, হোটেল, রেস্তোরা, কূর্লিং কর্ণার, মুদির দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্টানগুলো বন্ধ করে দিয়ে তৎসংশ্লিষ্টরা লাপাত্তা হয়ে যান। এসময় ভ্রাম্যমান আদালত দু’টি যানবাহন, ১টি মুদির দোকান ও এক পল্লী চিকিৎসককে সতর্ক ও জরিমানা আদায় শেষে ফিরতে বাধ্য হন। এনিয়ে এক রশিক নাগরিকের মন্তব্য প্রশাসনের নাকের ডগা হিসাবে পরিচিত খোদ পেকুয়া কলেজ গেইট চৌমুহুনীর ব্যবসা প্রতিষ্টানগুলোয় যদি নকল ভেজাল ও নিন্মমানের পণ্যে সয়লাব বাণিজ্যের মহোৎসবে ভোক্তাদের প্রতারিত জিবন ঝুঁকিতে মাতে তাহলে উপজেলার প্রত্যন্ত পাড়া-মহল্লার অবস্থা কিরকম চলছে তা আর বলার অপেক্ষা রাখেনা। উপজেলার অধিকাংশ সচেতন নাগরিকরা তাদের এলাকার ব্যবসা প্রতিষ্টানগুলোয় নকল ভেজাল নিন্মমানের পণ্য বিকিকিনীর মহোৎসবের সত্যতা জানিয়ে এলাকায় সার্বক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম জোরদার ও বিস্তৃতির আবেদন জানান। পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবউল করিমের কাছে জানতে চাইলে তিনি প্রত্যাশিত বিষয়ে প্রশাসন জরুরী পদক্ষেপ নেবেন বলে জানান।na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় ভেজাল পণ্যের সয়লাব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান